চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের অপহৃত চালক (লোকোমাস্টার) মো. ইউসুফকে উদ্ধার করা হয়েছে। 
বুধবার বেলা ১১টার দিকে নগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্টেশন মাস্টার শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে সকাল সাড়ে সাতটার দিকে নগরীর ষোল শহর থেকে তাকে অপহরণ করা হয়।
তবে এঘটনার সাথে চবি ছাত্রলীগের অবাঞ্ছিত সহ-সভাপতি অমিত কুমার বসু ও তার অনুসারীরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। কারণ,গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে এমনিই  হুঁশিয়ারী জানিয়েছিল তারা।
[b]ঢাকা,৭ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]