এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ফলাফল নিয়েও উঠেছে নানা অসঙ্গতির অভিযোগ। মেধা তালিকায় নাম উঠেছে অনুত্তীর্ণদের। এমনকি একই শিক্ষার্থীর নাম মেধা তালিকায় একাধিকবারও রয়েছে।
‘গ’ ইউনিটের ফলাফলে দেখা যায়, মিথুন রায় নামে এক শিক্ষার্থী (ভর্তি পরীক্ষার রোল নম্বর-৮৫০৭৮০) ইংরেজিতে পেয়েছেন ৮ দশমিক ৮৮, বাংলায় পেয়েছেন ১৪ দশমিক ১৬, হিসাব বিজ্ঞানে পেয়েছেন ১৬ দশমিক ৫৬, ব্যবস্থাপনায় পেয়েছেন ১৩ দশমিক ৪৪ এবং ফিন্যান্সে পেয়েছেন ১৪ দশমিক ৮৮।
ভর্তি পরীক্ষায় মোট ৬৭ দশমিক ৯২ নম্বর পাওয়ায় উত্তীর্ণ হতে পারেননি মিথুন। যদিও মেধা তালিকায় ৬৪০তম অবস্থানে রয়েছে তার নাম।এ ধরনের নানা অসঙ্গতির মুখোমুখি হচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
এবার ২ হাজার ২১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও মেধাক্রমে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছে।
রওনক জাহার চৌধুরী নামে এক শিক্ষার্থী (ভর্তি পরীক্ষা রোল-৮৩২৫৬৯) ভর্তি পরীক্ষায় মোট ১১৫ দশমিক ৪৬ পেয়েছেন। তারপরও মেধা তালিকায় তার নাম এসেছে।
এসব অসঙ্গতি নিয়ে ইতোমধ্যে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।(সূত্র বাংলানিউজ)





