রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি এ্যসোসিয়েশন (রুপা) এর আয়োজনে ফার্মেসি বিভাগের সামনে থেকে সকালে এ উপলক্ষে একটি র্যালি বের হয়।
র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মীর ইবনে ওয়াহেদ।
এসময় বক্তারা বলেন, ফার্মেসি পেশাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসার ঘটাতে হবে। বিশ্বের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে ফার্মাসিস্টদের আবস্থা শোচনীয়। হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসিগুলোতে ফার্মাসিস্টদের সুযোগ করে দেয়া হচ্ছে কম। এ কারণে অনেকেই এই বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী হচ্ছে না।
এসময় বিভাগের অধ্যাপক ড. একরামুল হক, অধ্যাপক আব্দুল গফুরসসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসএম





