রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মুঈজ ও ইমরান হোসেন। তাদের বাড়ি ঝিনাইদহ জেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুঈজ ও ইমরান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের রাস্তা দিয়ে বিনোদপুরের ছাত্রাবাসে দিকে যাচ্ছিল। এ সময় হলের প্রধান ফটকে অবস্থান করা বিশ্ববিদ্যলয় শাখা ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী তাদের ধরে হলের ২৩০ কক্ষে নিয়ে যায়। পিটিয়ে জখম করা হয় তাদের। এক পর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান বলেন, দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি শুনে আমি ঘটনাস্থলে যাই। পরে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
[b]রাবি, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শিক্ষা
রাবিতে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২৩০ নম্বর কক্ষে এ ঘটনা





