রাজশাহী বিশ্ববিদ্যালয় আব্দুল লতিফ হল শাখার সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে থানায় মামলা করতে গেলে পরদিন আসতে বলা হয়। পরে বুধবার মামলা করতে গেলে এ কথা জানিয়ে দেয়া হয়।
রাজশাহী মহানগরীর মতিহার থানায় হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাসেলকে বাদী করে রাসেলের মা মামলা করতে গেলে মামলা নেয়া হবে না বলেও জানিয়ে দেয়া হয়।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, কোনো আসামির পক্ষে থানায় মামলা নেয়া হবে না। কারণ এভাবে মামলা নেয়ার কোনো নিয়ম নেই।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





