সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা শাখা ছাত্রালীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির ১৫ আগষ্টের এক আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবিন্দসহ মহানগর দক্ষিণের সভাপতি বায়জিদ আহমেদ উপস্থিত ছিলেন।

মাদ্রাসা শাখা ছাত্রলীগের একটি সূত্র থেকে জানা যায়, স্থগিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সানাউল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন স্বক্রিয়কর্মী এবং তাকে ছাত্রদলের একাধিক কর্মসূচিতে দেখা যায়।

ফলে তাকে কেন্দ্রকরে দীর্ঘদিন ধরে কমিটির মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। কমিটির একটি অংশ ওই কমিটি বাতিলের দাবি তোলে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ মো: শাহাদাত হোসেন নিলয়কে সভাপতি ও মো: সোলাইমান আহমেদকে সেক্রেটারী করে সরকারী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা শাখা ছাত্রালীগের কমিটি ঘোষণা করা হয়।

এসএম