চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নাসির হায়দার বাবুলকে মারধর করার পর গলায় জুতার মালা পরিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরী অডিটরিয়ামে চবি’র সাবেক উপচার্য প্রফেসর ড.আবু ইউসুফ আলমের স্মরণসভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলমের স্মরণসভায় যোগ দেয়ার জন্য বেলা ১২টার দিকে ক্যাম্পাসে পৌঁছান নগর আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী। এরপরই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নাসির হায়দার বাবুল গাড়ি থেকে নামা মাত্রই মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর করে তার গলায় জুতার মালা পরিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেন।
তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত শান্ত হয়। বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন শিক্ষক পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
[b]ঢাকা, ৫ এপ্রিল,(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শিক্ষা
আ'লীগ নেতার গলায় ছাত্রলীগের জুতার মালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক





