ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশালাকৃতির বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয়েছে। ৩০ ফুট উঁচু এ বিশাল মূর্তি হলের মন্দিরের পাশে স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মূর্তির উদ্বোধন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ধর্মীয় আশীর্বাদক সংঘরাজ শ্রীমৎ ড. ধর্মসেন মহাস্থবির, সংঘনায়ক শ্রীমৎ শুদ্ধানান্দ মহাথের ও ধর্মীয় অন্যান্য ব্যক্তিবর্গসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশাল এ মূর্তির নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ূয়া চৌধুরী।

কেএইচ