অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগেকম যোগ্যতাসম্পন্নশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগকৃত শিক্ষকের নাম কামাল উদ্দীন।
শুক্রবারবিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
কামালসহ বিভাগে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অপর দুইজন শিক্ষক হলেন সুমন ওয়াহিদ ও বিশ্বজিৎ গোস্বামী।
এ পদে মোট ১৮ টি আবেদন জমা পড়ে। এর মধ্যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ জন। এর মধ্যে ১১ জনের ৪টিতেই প্রথম শ্রেণী ছিল। কিন্তু তাদের নিয়োগ না দিয়ে রাজনৈতিক বিবেচনায় ৩টিতে প্রথম শ্রেণীপ্রাপ্ত চঞ্চল কর্মকার ও খণ্ডকালীন চাকরি করা কামাল উদ্দিনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়েছিল। পরে চূড়ান্ত নিয়োগে চঞ্চল কর্মকারকে বাদ দেওয়া হয়।
নিয়োগ কমিটির অন্যতম সদস্য নাসরীন আহমাদ বলেন, ‘আরও কয়েকজন ছিলেন যারা ফোর ফার্স্ট ক্লাস পেয়েছে। কিন্তু এ বিভাগে দুই বছর ধরে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কামাল উদ্দীন। তাই তার বিষয়টি আমরা বিবেচনা করেছি।’
তিনি আরও বলেন, ‘এখন জিপিএ-৫ পাচ্ছে অনেকেই। এতে কি সত্যিই আমাদের শিক্ষার মান বেড়েছে? যারা এখন চিত্রকর হিসেবে বিখ্যাত তাদের সবার ফোর ফার্স্ট ক্লাস নেই। অথচ তারা অনেকের চেয়ে এগিয়ে।’
কামাল উদ্দীনকে নিয়োগ দেওয়ার আরও একটি কারণ উল্লেখ করে বলেন, ‘দুই বছরে তার হাত ধরেই অনেক ফার্স্ট ক্লাস ছাত্র বের হয়েছে। তা ছাড়া তার অনেকগুলো অ্যাওয়ার্ড আছে। তিনি চিত্রকর হিসেবেও অনেক ভালো।’
প্রসঙ্গত, রাজনৈতিক বিবেচনায় কামাল উদ্দীনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় এর চারুকলার ২৯ জন শিক্ষক যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদের স্বাক্ষর সংবলিত স্মারকলিপি পেশ করে।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





