রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন চৌদ্দপাই এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পুলিশসহ ৫জন। রোববার রাত সোয়া ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু'জনকে আটক করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক লাবিব আবদুল্লাহ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শনিবার পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে সংগঠনের ক্রিয়া সম্পাদক আফজাল হোসেন ও শহিদুজ্জামানকে আটক করেছে মতিহার থানা পুলিশ। তবে তাদেরকে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায় এলাকায় শিবির নেতা আফজাল এবং বাবু নামের এক কর্মীকে আটক করতে অভিযান চালায় পুলিশ।
এসময় শিবির কর্মীরা পুলিশের ওপর ককটেল হামলায় চালায়। প্রতিরোধে পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়লে সংঘর্ষ বেঁধে যায়। হামলায় তিন পুলিশ সদস্য ককটেলের স্পিন্টারে আহত হয়েছেন বলে জানান তিনি।
ওসি আরও জানায়, সংঘর্ষে শিবির নেতা আফজাল হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে বাবুকে ককটেলসহ আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শিক্ষা
রাবিতে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন চৌদ্দপাই এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পুলিশসহ ৫জন। রোববার রাত সোয়া ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু'জনকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক লাবিব আবদুল্লাহ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়





