দীর্ঘদিন পরেও পাকিস্তান তাদের অপরাধ অস্বীকার করায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিক সিদ্দিক।
আজ শুক্রবার (০৮ জানুয়ারি) বেলা ১১.৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নিন্দা জানান।
এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তান দূতাবাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না এই ঘোষণা দেন তিনি এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের কু-কীর্তির কথা দেশের তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানান আরেফিন সিদ্দিক।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এস এম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রফেসর ড. নীলিমা আক্তার, প্রফেসর ড. জিয়া রহমান প্রমুখ।
এমবি





