জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারটি অনুষদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৩১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- এ,বি,সি ও ডি ইউনিটের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩১ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে ডিনের দফতরে পছন্দের বিষয়ের নাম লিখে ফরম পূরণ করতে হবে। আর 'ই' ইউনিটের শিক্ষার্থীরা পছন্দের ফরম পূরণ করবে আগামী ২ ফেব্রুয়ারি।
এ ছাড়া ভর্তি সংশ্লিষ্ট সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd)ও সংশ্লিষ্ট ডিন অফিসের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
শিক্ষা
জবির প্রথম বর্ষে ভর্তির সাক্ষাৎকার ৩১ জানুয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারটি অনুষদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৩১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।