জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তিতে ২ হাজার টাকা কমিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান জানান,সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ভর্তিতে ২ হাজার টাকা কমানো হয়েছে। তবে বিভাগের 'সেমিস্টার ফি' অপরিবর্তিত রয়েছে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
২ হাজার টাকা ভর্তি ফি কমাল জবি প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তিতে ২ হাজার টাকা কমিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
সদ্যঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস করা শিক্ষার্থীরা সবাই উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা
এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ওই পরীক্ষায় উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। কোনো কারণে চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ এবং পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন।
ডেঙ্গুর ভয়াবহ রূপ ২৪ ঘণ্টায় আরো ৫ প্রাণহানি, ভর্তি ১৪৮৪
সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।
ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির দিক থেকে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
















