জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলকর্মীদের মারধরের বিচার প্রশাসন না করলে ছাত্রলীগকে দেখামাত্রই গণধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছে জাবি শাখা ছাত্রদল।

জাবি শাখা ছাত্রদল সভাপতি জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাঈদ ভুইয়া স্বাক্ষরিত বৃহস্পতিবারের বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের বিচারের আওতায় না আনা হয় তবে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের ক্যাম্পাসের বাহিরে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে।

উল্লেখ্য,দাহ্য পদার্থ (অকটেন) রাখার অভিযোগে বুধবার রাত ২টার দিকে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা বিজ্ঞান বিভাগের ছাত্র ও ছাত্রদলকর্মী আতিক ও মিঠুনকে বেধড়ক মারধর করে। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের পুলিশ হেফাজতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

জেআই