বুয়েটে সিরাজুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে ধরে নির্যাতন করে ডিবি পুলিশের কাছে তুলে দিয়েছে ছাত্রলীগ বুয়েট শাখার নেতারা।
আজ (সোমবার) বেলা সাড়ে ৩টায় বুয়েট নগর পরিকল্পনা বিভাগের ছাত্রের ওপর এ নির্যাতন চালায় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ৩টায় বুয়েট নগর পরিকল্পনা বিভাগের ছাত্র সিরাজুল ইসলাম একাডেমিক কাজে ডিপার্টমেন্টে গেলে ছাত্রলীগ বুয়েট শাখা সভাপতি শুভ্রজ্যোতি ঠিকাদার ও সেক্রেটারি কনকের নেতৃত্বে তাকে আটক করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় ডিপার্টমেন্ট থেকে ক্যাফেটেরিয়ায় নিয়ে গিয়ে কোন কারণ ছাড়ায় তার উপর নির্যাতন চালায়। পরে তারা পুলিশকে খবর দেয়। বেলা ৪টা ১৫ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে এসে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
এমবি





