চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কর্মী বিল্লাল হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আলাওল হল সংলগ্ন মহিউদ্দিন কটেজে সোমবার রাত ১২টার দিকে ছাত্রলীগের কনকর্ড গ্রুপের কর্মীরা তাকে কুপিয়ে জখম করে।
আহত বিল্লাল হোসেনকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিল্লাল বিশ্ববিদ্যালয়ের আইইআরটি বিভাগের ১৩-১৪ সেশনের শিক্ষার্থী।
বিল্লাল জানান, ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন কনকর্ড এর ৫/৭ জন কর্মী দেশীয় অস্ত্র নিয়ে কটেজে ডুকে কটেজের অন্যান্য শিক্ষার্থীদের কোন প্রকার চিৎকার করতে নিষেধ করেন। পরে তাকে (বিল্লাল) কুপিয়ে পালিয়ে যায় তারা।
হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি। পরে বিল্লালকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এআর





