জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমফিল এবং পিএইচডি ডিগ্রিতে ভর্তির আবেদন জমা নেয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সীমা ১২ ফেব্রুয়ারি।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমফিল ও পিএইচডি ডিগ্রিতে ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

ইআর