ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক আকাম উদ্দিনের কক্ষে ভাংচুর করেছে ইবি শাখা ছাত্রলীগের একাংশের কর্মীরা।

রোববার বেলা ১১টার দিকে তারা ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জান যায়, রোববার বেলা ১১টার দিকে ছাত্রলীগের একাংশের কর্মীরা আকাম উদ্দিনসহ হিসাব শাখার অন্যান্য কর্মকর্তাদের গালাগাল করে কক্ষ থেকে বের করে দেয়। পরে তারা ভারপ্রাপ্ত হিসাব পরিচালকের কক্ষের আসবাব পত্র ভাংচুর করে কক্ষে তালা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার আকাম উদ্দিন কে ভারপ্রাপ্ত হিসাব পরিচালকের পদ থেকে সাময়িক অব্যহতি দিয়ে তার স্বপদে ডেপুটি রেজিস্টার হিসেবে হিসাব শাখায় দায়িত্ব পালন করতে বলেন।

একই সাথে হিসাব শাখায় কর্মরত ডেপুটি রেস্টিার আয়াত আলীকে সাময়িকভাবে হিসাব পরিচালকের কাজ দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে ভিসি অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য ২০০৪ সালে ইবি জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট কর্তৃক প্রকাশিত “উদয়ের পথে” নামক একটি ম্যাগাজিনে আকাম উদ্দিন একটি প্রবন্ধ লেখেন ।

তিনি ঐ প্রবন্ধে শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন। গত ১০ ফেব্রæয়ারি বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। এরই জেড় ধরে ছাত্রলীগকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।

এসএইচ