জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আসন বিন্যাস প্রকাশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত আসন বিন্যাস হলো- ১০০০০১ থেকে ১০২০০০ পর্যন্ত রোলধারীদের পরীক্ষার আসন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে (মোহাম্মদপুর), ১০২০০১ থেকে ১০৪৬০০ পর্যন্ত মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে (কলেজগেট), ১০৪৬০১ থেকে ১০৬৫০০ পর্যন্ত ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলে (সোবহানবাগ), ১০৬৫০১ থেকে ১০৮৬০০ পর্যন্ত আইডিয়াল কলেজে (সেন্ট্রাল রোড, ধানমন্ডি), ১০৮৬০১ থেকে ১১১১০০ পর্যন্ত ঢাকা সিটি কলেজে (ধানমন্ডি), ১১১১০১ থেকে ১১২৯০০ পর্যন্ত গভ: ল্যাবরেটরি হাই স্কুলে (নিউ মার্কেট), ১১২৯০১ থেকে ১১৪৭০০ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর), ১১৪৭০১ থেকে ১১৬৫০০ পর্যন্ত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে (আজিমপুর), ১১৬৫০১ থেকে ১১৭৯০০ পর্যন্ত আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে (আজিমপুর), ১১৭৯০১ থেকে ১১৯৯০০ পর্যন্ত লালবাগ মডেল স্কুল এন্ড কলেজে (লালবাগ), ১১৯৯০১ থেকে ১২০৯০০ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুলে (নীলক্ষেত), ১২০৯০১ থেকে ১২২৬০০ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এ।
১২২৬০১ থেকে ১২৪১০০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ১২৪১০১ থেকে ১২৫৬০০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস), ১২৫৬০১ থেকে ১২৮৮০০ পর্যন্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে (বকশীবাজার), ১২৮৮০১ থেকে ১৩১০০০ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে (নাজিমুদ্দিন রোড), ১৩১০০১ থেকে ১৩৩০০০ পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজে (নিউ বেইলী রোড), ১৩৩০০১ থেকে ১৩৬৪০০ পর্যন্ত উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে (কাকরাইল), ১৩৬৪০১ থেকে ১৩৮০০০ পর্যন্ত সেগুন বাগিচা হাই স্কুলে (তোপখানা রোড), ১৩৮০০১ থেকে ১৩৯৯০০ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল), ১৩৯৯০১ থেকে ১৪১২০০ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল) এ।
১৪১২০১ থেকে ১৪৩২০০ পর্যন্ত সেন্ট্রাল উইমেনস কলেজে (টিকাটুলী), ১৪৩২০১ থেকে ১৪৪৬৮৪ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে (গেন্ডারিয়া), ১৪৪৬৮৫ থেকে ১৪৭৯৮৪ পর্যন্ত সরকারি তিতুমীর কলেজে (মহাখালী), ১৪৭৯৮৫ থেকে ১৪৮৭৮৪ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলে (লক্ষীবাজার), ১৪৮৭৮৫ থেকে ১৪৯৮৮৪ পর্যন্ত ঢাকা গভঃ মুসলিম হাই স্কুলে (লক্ষীবাজার), ১৪৯৮৮৫ থেকে ১৫১৬৮৪ পর্যন্ত কে.এল. জুবিলী স্কুল এন্ড কলেজে (বাংলাবাজার), বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার) ১৫১৬৮৫ থেকে ১৫২৭৮৪ পর্যন্ত, ১৫২৭৮৫ থেকে ১৫৩৭৮৪ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট), ১৫৩৭৮৫ থেকে ১৫৫৫৮৪ পর্যন্ত আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে (আরমানিটোলা), ১৫৫৫৮৫ থেকে ১৬৩৪৩৯ পর্যন্ত এবং ১৮০০০১ থেকে ১৮০৮৬৭ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগামী ২১ অক্টোরর শুক্রবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে একত্রিশটি পরীক্ষাকেন্দ্রে বিকাল ৩:০০ থেকে ৪:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত) ৮২৫টি আসনের (বিজ্ঞান-৭৯৭ ও অন্যান্য-২৮) বিপরীতে ৬৪ হাজার ৩ শত ৬ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।
এছাড়াও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.jnu.ac.bd) - এ পাওয়া যাবে।
এমএনজে





