বেসরকারি শিক্ষার উপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষার উপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে এদিন সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এক পর্যায়ে তারা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের দুই সদস্যের একটি প্রতিনিধিদল (ফারহান হাবীব ও সালাউদ্দিন মিঠু) স্মারকলিপি দিতে যায়। এরপর অবরোধও তুলে নেন তারা।
এসময় প্রেসক্লাব ও এর আশেপাশের এলাকায় চরম যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নো ভ্যাট অন এডুকেশনের প্রধান সমন্বয়ক ফাহান হাবীব।
এআই





