২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
করোনার কারণে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুনে। গত কয়েক বছর থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়। পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে।
এবিএস





