ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু বক্কর ছিদ্দিক।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে প্রেষণে ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক অধ্যাপক দিলারা হাফিজের স্থলাভিষিক্ত হবেন। অধ্যাপক দিলারা হাফিজ গত ৮ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে গেছেন।

কেএইচ