ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার সকাল ৮টায় ঢাবির কাজী মোতাহার হোসেন (সায়েন্স এনেক্স) ভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এসময় ছাত্রদল নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে শ্লোগান দিতে দিতে টিএসসি দিকে অগ্রসর হয়।
মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সামশুল আলম রানা ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না।
অন্যান্যদের মধ্যে মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, মামুন খান, দেলজার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, সূর্যসেন হলের শাহনেওয়াজ, আলতাফ, গাজী আরিফ, সাইফুল মোহসীন, বাশার,
এসএম হলের হাবিবুল বাশার, সজীব মোর্শেদ, জহুরুল হক হলের নেওয়াজ, ফজলুল হক হলের মাসুম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য সানোয়ার আলম প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ও সংগঠনের নেতাকর্মীদের গুম-খুন ও গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদল এ ধর্মঘট পালন করছে।
এআর





