উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৯তম সমাবর্তন চলছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে সকাল ১১ টা ৫৫মিনিটে এ সমাবর্তন শুরু হয়। সমাবর্তন অনুষ্ঠান চলবে অপরাহ্ন ১ দুপুর ৫১ মিনিট পর্যন্ত। এতে বক্তা হিসাবে থাকবেন জেনেভা ভিত্তিক মেধাস্বত্ব সংগঠন (The World Intellectual Property Organization) (WIPO)-এর মহাপরিচালক ফ্রান্সিস গারি (Francis Gurry)। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ডক্টর অব লজ (Doctor of Laws) ডিগ্রী প্রদান করা হবে।

সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ। সর্বশেষ তথ্য অনুযায়ী এই সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের সংখ্যা ৬,১৫৭ জন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

এএইচ