ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আবুল বরকত স্মৃতি যাদুঘর ও সংগ্রহ শালা থেকে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শংকর চন্দ্র রায় (২৮)। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই আক্তারুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ওই যাদুঘর থেকে ব্যানার দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শংকরের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শংকরের কাছ থেকে কিছু ডাক্তারী কাগজ পাওয়া গেছে। সেখান যেসব ওষুধ বা পরামশৃ তা মানসিক রোগের জন্য। ধারনা করা হচ্ছে শংকর মানসিক রোগে ভুগছিল। সে কারনে সে ফাঁস দিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এসআই আরো জানান, শংকর নোয়াখালী কবিরহাট অমরপুরে শক্তি রঞ্জন রায়ের ছেলে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
এআই/ইআর





