ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই ল্যাব উদ্বোধন করেন।

হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন এ সময় উপস্থিথ ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের অর্থায়নে ছাত্রাবাসের ‘অক্টোবর স্মৃতিভবনে’ ২৫টি কম্পিউটার নিয়ে গড় তোলা হয়েছে ল্যাবটি, যা প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।

জেআই