জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে রাবি শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম তৌহিদ আল হোসেন তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটিকর্পোরেশনের সাবেক মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন,রাবি সাবেক উপাচার্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ড. এম.আব্দুল খালেক,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুর রহমান রুবেল,ইয়াসিন আরাফাত সৈকত,মহানগরী আওয়মী লীগের দপ্তর সম্পাদক ডাবু সরকার ও রাবির সাবেক ছাত্রলীগ নেতা ফুয়াদ হাসান মুরাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,বঙ্গবন্ধু স্বাধীন দেশ গড়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি একজন আদর্শমানের নেতা ছিলেন। দেশ ও জাতি গঠনে তার ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তোবা বাংলাদেশ নামক এই স্বাধীন দেশ আমরা পেতাম না। ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাবি ছাত্রলীগের আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে রাবি শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়





