সিট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

রোববার বিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১ আগস্টে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে আমীর আলী হল শাখার কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত হল শাখা কমিটির সকল ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।”

উল্লেখ্য, শনিবার রাতে সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান সজল ও সাধারণ সম্পাদক সৈকত হোসাইন গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হোসাইন, হাসিবুর রহমান হাসিব, মাসুদ ও আশরাফুল ইসলাম আহত হন।

এসএইচ