ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে শনিবার।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চ- ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৩১৯ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, কিংবা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র আনা সম্পূর্ণ নিষেধ।

ভর্তি পরীক্ষার আসন-বিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

কেএইচ