বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৪ নভেম্বর ফলাফল প্রকাশের কথা থাকলেও তা প্রকাশিত হয় ২৩ নভেম্বর রাত দশটায়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সি’ ই’ ও ‘এফ’ ইউনিটের ফলাফল পাওয়া যাচ্ছে।
ফলাফল প্রকাশের দুইঘন্টা পর সার্ভার সমস্যা দেখাতে শুরু করে। ফলে রাত বারোটার পর এখন পর্যন্ত ফলাফল দেখা যাচ্ছে না।
সার্ভার সমস্যার কারণে ফলাফল পেতে অনেককে নির্ঘুম রাত কাটাতে দেখা গেছে। অনেকই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিরুপ মন্তব্য প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী বলেন, সার্ভার সমস্যার বিষয়টি আমরা অবগত আছি। কিন্তু তাৎক্ষণিক করার কিছু ছিলনা। বিষয়টি যথাযথ কতৃপক্ষকে জানানো হয়েছে। শ্রীঘ্রই সার্ভার ঠিক হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.brur.ac.bd আপলোড করা হয়েছে।
ইভান/জারিফ





