ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে সরস্বতী পূজার দিন রাত কাটিয়েছেন এক প্রেমিক ছাত্র। প্রেমের সম্পর্ক থাকায় প্রেমিকার সহযোগিতায় পূজার দিন বোরকা পরে হলে প্রবেশ করেন প্রেমিক। এ ঘটনায় কর্তৃপক্ষ ওই ছাত্রীকে হল থেকে বহিষ্কার করেছেন।
জানা যায়,বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর সরস্বতী পূজার দিন নির্দিষ্ট সময়ে ছাত্রীদের হলে ছাত্ররা ঢুকতে পারে। গত ৪ জানুযারি পূজার দিন বোরকা পরে এক পুরুষ শিক্ষার্থী হলে ঢুকে এবং রাত কাটিয়ে পরের দিন একই উপায়ে হল ত্যাগ করেন।
গত সোমবার হলের পুরাতন ভবনের ২০০৪ ও ২০০৬ নম্বর কক্ষে জুতা চুরির ঘটনা ঘটায় ২ কক্ষের ছাত্রীদের ঝগড়া হয়। এক পর্যায়ে একই ভবনের ৫০০৪ নম্বর কক্ষে ওই প্রমিকের সঙ্গে প্রেমিকার রাত যাপনের কথা বেরিয়ে আসে।
বিষয়টি আশেপাশের রুমের ছাত্রীরা বুঝতে পারে। তারা ৫০০৪ নম্বর কক্ষের ছাত্রীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে প্রভোস্টের অভিযোগ করার হুমকি দেওয়া হলে তারা বিষয়টি স্বীকার করে। পরে ওই ছাত্রীরা হলের প্রভোস্টকে জানালে রাতে এ বিষয়ে অভিযুক্ত ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে হল প্রভোস্ট।
হলের আবাসিক ছাত্রীরা এজন্য হলের নিরাপত্তাকর্মীদের অভিযুক্ত করেন। পরে তোপের মুখে হল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে হল থেকে বহিষ্কার করে এবং অভিযুক্ত ছাত্রীকে সহযোগিতা করায় অপর এক ছাত্রীকে সতর্ক করে দেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত ছাত্রীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শিক্ষা
ঢাবির ছাত্রী হলে প্রেমিকের রাত যাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে সরস্বতী পূজার দিন রাত কাটিয়েছেন এক প্রেমিক ছাত্র। প্রেমের সম্পর্ক থাকায় প্রেমিকার সহযোগিতায় পূজার দিন বোরকা পরে হলে প্রবেশ করেন প্রেমিক। এ





