মেহেরপুর সরকারি কলেজে মাস্টার্স কোর্সসহ অনার্সের কয়েকটি বিষয় চালু করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নেতৃত্বে দেন ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপক, সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ অন্যরা।
এসময় বক্তারা সরকারি কলেজে মাস্টার্স কোর্স দ্রুত চালুর দারি জানান। মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]