রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ করছে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এর আগে একই দাবিতে বুধবার দুপুর থেকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ কর্মসূচি পালনকালে তারা শিক্ষার ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
বৃহস্পতিবার ধানমন্ডিতে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের কারণে সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আজম মিয়া জানান, খবর পেয়েছি শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমকে





