সিলেটের জালালাবাদে ছাত্রলীগ কর্মীর উপর শিবিরের নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, এ ধরণের নিশংস হামলার মাধ্যমে তারা আবার প্রমাণ করলো তারা দেশদ্রোহী। এ হামলার সঙ্গে যেসকল শিবির নেতা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে এ হামলার তীব্র নিন্দাও জানান তিনি।

এ সময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সিলেটের জালালাবাদে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

কামাল/এমবি