রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গোলাম কিবরিয়াকে সভাপতি এবং ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি  এবং নাঈম রহমান নিবিড়কে সভাপতি ও মাহফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে রুয়েট শাখা ছাত্রলীগের এ নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এ দুই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রাবিতে গত কমিটির মতোই এবারও স্থানীয়দের প্রাধান্য দেয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি কিবরিয়ার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায় এবং বিশ^বিদ্যালয়ের ভাষা বিভাগের (উর্দু) মাস্টার্সের শিক্ষার্থী। আর সম্পাদক রুনুর বাড়ি রাজশাহী মহানগরীর নওহাটায় এবং গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী। এদিকে রুয়েটের নিবিড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২ সিরিজের এবং তপু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩ সিরিজের শিক্ষার্থী।

এছাড়া রাবির নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন,  সহ-সভাপতি কাজী আমিনুল হক লিঙ্কন, সৈকত হোসাইন সৈকত, হাবিবুল্লাহ নিক্সন। যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদ, মামুন সেখ, শাহিনুল সরকার ডন। সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সাবরুল জামিল সুস্ময়, এনায়েত হক রাজু, রেজাউল করিম রাজু। অন্যদিকে রুয়েটের সহ-সভাপতি পদে সুব্রত কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুন্না, সাংগঠনিক পদে ইমরান হোসাইন জনি ও রিফাত আল আমিন সৈকতকে ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চতুর্থ দিনের মাথায় রোববার এ কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় ছাত্রলীগ। আর ৭ ডিসেম্বর বুধবার রুয়েটে ছাত্রলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

আশিক/এআই