[b]রাবি:[/b] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ গবেষণা সেল।
আগামী দুই মাসের মধ্যেই রাবি গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ বিষয়ক এই গবেষণা সেল চালু করা হবে বলে জানান গ্রন্থাগার প্রশাসক সফিকুন্নবী সামাদী।
তিনি বলেন,১৯৪৭ সালে দেশ ভাগের পরেই মূলত শুরু হয় বাঙ্গালির স্বাধীনতা সংগ্রাম। এরপর মহান ভাষা আন্দোলন,১৯৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙ্গালির বিজয়,১৯৬২-৬৪ সালের ছাত্র আন্দোলন,ছয় দফা,৬৯’এর গণঅভ্যুত্থান ও ৭১’এর মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গৌরবময় ইতিহাস সম্পর্কে বাংলাদেশে কোথাও সমৃদ্ধ কোনো গবেষণা সেল নেই।
এই অভাববোধ থেকেই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মুক্তিযুদ্ধ গবেষণা সেল তৈরির জন্য একটি প্রস্তাবনা পেশ করি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় উপাচার্য মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ৪৪৯তম সিন্ডিকেট সভার ফিনান্সিয়াল কাউন্সিলে পাশ করা হয়।
তিনি আরও বলেন,এই গবেষণা সেলে মুক্তিযুদ্ধ বিষয়ক বই,পত্র-পত্রিকা,স্মরণিকা এবং অডিও ভিজুয়্যাল সামগ্রীসহ (তথ্য চিত্র,প্রামাণ্য চিত্র ও সংগীত) বিভিন্ন বিষয় রাখা হবে। পরবর্তীতে এখানে আরও যোগ হবে পিডিএফ আকারে বিভিন্ন পত্র-পত্রিকা। আর এতে করে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য একজন গবেষক এক ছাদের নিচে পাবেন সমস্ত উপাদান।
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সূত্রে জানা যায়,রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন পাঠসামগ্রী রয়েছে। কিন্তু সেগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা গবেষকদের জন্য সহজে পাওয়া সম্ভব নয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো পাঠ্যবই বা তথ্য থাকলে তা সংগ্রহ করবে গ্রন্থাগার। এই গবেষণা সেল তৈরি হলে একটি কক্ষে এসব সংরক্ষণের পাশাপশি দেশ-বিদেশ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক আরও বিভিন্ন উপাদান সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রবেশের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও তারা এই তথ্য সেলে প্রবেশ করেত পারবেন না। সেখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বলেন,স্বাধীনতা যুদ্ধের ৪৩ বছর পরে অনেক দেরিতে হলেও আমাদের বিশ্ববিদ্যালয় এমন একটি গবেষণা সেল তৈরি করতে যাচ্ছে,যা প্রশংসা পাওয়ার যোগ্য।
এই গবেষণা সেল পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলে তরুণ প্রজন্মের গবেষকগণ মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক তথ্য-উপাত্ত সম্পর্কে আরও বেশি অবগত হতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষা
দেশের প্রথম পুর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ গবেষণা সেল হবে রাবিতে
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ গবেষণা সেল। আগামী দুই মাসের মধ্যেই রাবি





