চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলে অভিযান চালিয়েছে পুলিশ।
আজ বিকেল তিনটার পর থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী পুলিশ এ অভিযান চালায়।
এসময় পুলিশ ১৬ জনকে আটক করেছে। এদের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের আবদুর রব হল সভাপতি জাহিদুল্লাহও রয়েছেন বলে জানা গেছে।
হল সূত্রে জানা গেছে, অভিযানকালে হল থেকে পুলিশ দেশিয় অস্ত্র ও বিভিন্ন ইসলামী বই উদ্ধার করে।
এসএইচ





