রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মাঝে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সভাপতি গ্রুপের রিপন মাহামুদ (২৩) ও তুষার কিবরিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দুপুরে বিশ্ব বিদ্যালয়ের অর্থনিতি বিভাগে দেয়ালিকা নিয়ে ছাত্রলীগের সিনিয়র ও জুনিয়রদের মাঝে হাতাহাতি ঘটনা ঘটে। পরে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টর ঘটনাটি মিমাংসা করে দেয়।
পরে তারা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান শিশিরের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল করে। মিছিল শেষে তারা ক্যাম্পাস ত্যাগ করে ছাত্রাবাসে চলে যায়। এরপর ছালীগের বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তফা মাহামুদ হাসান ও বহিস্কৃত সহ-সভাপতি হাদিউ জামান হাদির নেতৃত্বে ছাত্রলীগের একদল সশস্ত্র নেতাকর্মী নগরীর পার্কের মোড় এলাকায় রায়া ছাত্রাবাসে গিয়ে সভাপতি গ্রুপের নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এতে ১২জন আহত হয়।
রংপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদির জিলানী বলেন,এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]