আন্দোলনকারী শিক্ষার্থীদের বাংলাদেশ ব্যাংক কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
অপরদিকে, ক্যাম্পাসের বাইরে বাহাদুর শাহ পার্ক এলাকায় সাঁজোয়া যান, জলকামানসহ কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিতে জড়ো হচ্ছে ছাত্ররা।
জানা গেছে, প্রগতিশীল ছাত্রজোটের ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফেডারেশন আজ (বুধবার) আলাদা ব্যানারে আন্দোলনে অংশ নেবে।
উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ব্যাংকের ওই শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
[b]ঢাকা,৫মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শিক্ষা
জবিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন
আন্দোলনকারী শিক্ষার্থীদের বাংলাদেশ ব্যাংক কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ক্যাম্পাসের বাইরে বাহাদুর শাহ পার্ক এলাকায় সাঁজোয়া যান, জলকামানসহ কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে





