চট্টগ্রাম নগরীর ওমর গণি এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে অবস্থিত কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই বাবলু পাল বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশ আসার খবর পেয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা পালিয়ে গেছে।’

আহতের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ এসে আহত কাউকে পায়নি। তবে সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার আধিপত্য বিস্তার নিয়ে এ কলেজ ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ও নগর যুবলীগ নেতা আরশাদুল আলম বাচ্চুর অনুসারী এবং বর্তমান ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এমই