কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিশেষ কোটায় ভর্তি আবেদন ফরম ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করা যাবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক প্রেস বার্তায় এই তথ্য জানান হয়েছে। প্রেস বার্তায় বলা হয়,বিশেষ কোটায়  (মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা “ পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যা”,উপজাতি/ক্ষুদ্র জাতিস্ত্তা/নৃ-গোষ্ঠি,প্রতিবন্ধী,খেলোয়াড় ও পোষ্য) ভর্তির জন্য আবেদন ফরম ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগ্রহ করা যাবে।
তবে ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তীত থাকবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]