জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে কোটায় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার।

১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কোটায় ভর্তিচ্ছুরা ভর্তি হতে পারবে। বুধবার  বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ডিসেম্বর সকাল ৯টায় কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিটে যোগাযোগ করতে হবে। তবে বিজ্ঞান অনুষদে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বিবেচনা করা হবে না।

এমআর