জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৭৮ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

সোমবার রাত ৮টায় এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম।

তিনি জানান, চলতি বছরের মার্চ-মে মাসে অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল সোমবার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nubd.info থেকে জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইলে এসএমএস পাঠিয়েও পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন বলে জানান তিনি।

এ পরীক্ষায় সারাদেশের বিভিন্ন কলেজ থেকে ১ লাখ ৫৪ হাজার শিক্ষার্থী অংশ নেন। চলতি বছরের মার্চে শুরু হয়ে শেষ হয় মে মাসে।

ঢাকা,২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর