ঢাকা বিশ্ববিদ্যালয় ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দ্বিতীয় বার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে সামনে  ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ১৪অক্টোবর ২০১৪ ঢাকা বিশ্ববিদ্যালয় ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের যে অযৌক্তিক সিন্ধান্ত নিয়েছে তা বাতিলের দাবিতে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোন প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করেনি।

অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, ঢাকা  বিশ্ববিদ্যালয় ১ম বার ভর্তির সিদ্ধান্ত গ্রহণে আমরা হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংসের মুখে পড়ছে।

শিক্ষার্থীদের  উচ্চ শিক্ষা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবিও জানায় শিক্ষার্থীরা।

এসময় বিভিন্ন ব্যনার ফেস্টুন প্রেকার্ড নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রচুর পরিমাণ শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।

 

এমএ