ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন শিক্ষককে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্য বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র শিবিরকর্মী আলী রেজা নোমানকে দুপুর ১২টার দিকে ক্লাস থেকে ধরে নিয়ে যাচ্ছিল ছাত্রলীগ কর্মীরা। তাকে উদ্ধার করতে যান অনুষদের তিন শিক্ষক প্রফেসর ড. রহমত উল্লাহ, আহসান বিন হাবিব ও হারুনুর রশিদ।
এ সময় ছাত্রলীগ কর্মী শাহীন, পলাশ, সাইফ, রিয়াদসহ আট/দশ জন ওই তিন শিক্ষককে চড়-ঘুষি মারেন ও লাঠি দিয়ে প্রহার করেন।
এ ঘটনায় জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কেউ দোষী হয়ে থাকলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
কেএইচ





