‘বিশ্ব পরিবেশ দিবস-২০১৬’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সুন্দরবনে বাঘ সংরক্ষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ভূগোল ও পরিবেশ বিভাগ।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে আমাদেরকে বেঁচে থাকার জন্যই পরিবেশ দূষণ রোধ করতে হবে। পরিবেশ দূষণের জন্য আমরা নিজেরাও অনেকাংশে দায়ী।

বৈশ্বিক উষ্ণায়ন রোধে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো সচেতনতা বাড়াতে হবে। পরিবেশ দূষণ রোধে বৈশ্বিক বিপ্লব ঘটাতে হবে অর্থনীতিক উন্নয়নের মাধ্যমে।বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও ঢাকাবিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.হাফিজা খাতুন।

সেমিনারে ‘সুন্দরবনে বাঘ সংরক্ষণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো. আনোয়ারুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আইইউসিএন-বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইশতিয়াক উদ্দিন আহম্মদ।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম-এরসভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক শাহানা আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক শবনম শারমিন লুনা ও খন্দকার তানভীর হোসেন।

এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকালে বিজ্ঞান ভবন থেকে একটি র‌্যালি বের হয় এবং পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে একটি বৃক্ষরোপন করেন।উল্লেখ্য, একাডেমিক ভবনের নিচতলায় এ উপলক্ষে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও পরিবেশ দুষণ প্রতিরোধে বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী উপস্থাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আলোকচিত্র ও প্রজেক্টসমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এআই