ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (অঙ্কন) আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৬ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

কেএইচ