কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৩৪ শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১১০ জন এবং কারিগরি শাখায় ২৪ জন।
ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৬ জন, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে ১৯ জন, ভেড়ামারা পাইলট বালিকা বিদ্যালয়ে ২৪ জন এবং অনান্য বিদ্যালয়ে ৪৫ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার জানিয়েছেন, ১৩৪ জন পরীক্ষার্থী এ বছর জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলায় পাশের হার ৯০ পয়েন্ট ৮৯।
এসএসসি সমমানের দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব মওলানা এসকেন্দার আলী জানান, ভেড়ামারা উপজেলায় দাখিল কেন্দ্রে পাশের হার ৮৮ পয়েন্ট ৪৬। আলিম মাদ্রাসায় পাশের হার শতকারা ৮৯ ভাগ।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এআর [/b]