ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত অংশের ফল প্রকাশিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
তিনি বলেন, 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষার দুটির মধ্যে লিখিত অর্থ্যাৎ সাধারণ জ্ঞান অংশের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় ৫৭১০ জন অংশ নিয়েছিল, যাদের মধ্যে ৪৯৬ জন পাস করেছে। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১৩৫টি।
এদিকে দুপরে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলা অনুষদভুক্ত ‘খ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রকাশিত হবে।
গত ৯ অক্টোবর এই ইউনিটের পরীক্ষা নেওয়া হয়েছিল, যাতে ২২৯৬ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩১ হাজার ১৬৩ জন।
কেএইচ





