২০ দলীয় জোটের চলমান অবরোধ সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহাগ ও মেহবুব মাসুম শান্তর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্না, সাংস্কৃতিক সম্পাদক কিউএইচএম ওয়াহিদুজ্জামান রাজন, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান,

স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, মহম্মাদপুর থানার যুগ্ম-আহবায়ক শামীম ইকবাল খান, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন,

ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ঢাবি সূর্যসেন হলের শাহনেয়াজ, বাশার, বে-সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, পারভেজ মোশাররফ,

শাহাদত, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামাল হুসাইন অহন, মিনহাজুল আবেদিন নান্নু, তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন, মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মুরাদ, হিমেল, রাকিব প্রমুখ।

এআর